National
অবৈধ সম্পদ ও জালিয়াতির অভিযোগ, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি কর
লেখক নিজস্ব প্রতিবেদক119K বার পড়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হবে।
একই ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।


