National
রাজশাহীতে হিমাগারভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ী সমিতির নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার দৌলতপুর এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে বিরোধের জেরে আলু ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে হিমাগারসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভা
লেখক প্রতিনিধি143K বার পড়া
রাজশাহীর পবা উপজেলার দৌলতপুর এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে বিরোধের জেরে আলু ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে হিমাগারসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলীসহ কয়েকজন আহত হয়েছেন। হিমাগারের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুরের রহমান সিডস স্টোরেজে (হিমাগার) এ ঘটনা ঘটে। পরে হিমাগারের সামনে পবা-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করে সমবায় সমিতির অফিসে যান।


