National
কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ
কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদ্রাসাভিত্তিক উচ্চপর্যায়ের প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ড ও
লেখক বিশেষ প্রতিবেদক157K বার পড়া

কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদ্রাসাভিত্তিক উচ্চপর্যায়ের প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ড ও তাদের অধিভুক্ত মাদ্রাসার উদ্দেশে এ নির্দেশনা জারি করেছে। সেখানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ছাত্রছাত্রী-সুরক্ষা কমিটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে ১৯ সেপ্টেম্বর জারি করা এই নির্দেশনায় ইসলাহি ও তারবিয়াতি কার্যক্রম জোরদার এবং মাদ্রাসাবিরোধী অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।


