ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি (৭) গ্রামের মাদ্রাসায় পড়ত। দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা ঢাকায় বেকারিতে কাজ করেন। মায়ের সঙ্গে দুই মেয়ে গ্রামে থাকত।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামে ১০ মিনিট হাঁটা দূরত্বে শিশুটির মামার বাড়ি। গত শনিবার সকালে সে মামার বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন; কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।