National
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি কেন বেআইনি নয়: হাইকোর্ট
২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং বা অনুসন্ধান বা তদন্ত কমিটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার শর বেশি শিক্ষকের বিরুদ্ধ
লেখক নিজস্ব প্রতিবেদক143K বার পড়া
২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং বা অনুসন্ধান বা তদন্ত কমিটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত এসব ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত বা প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ আজ সোমবার এ রুল দেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবী আবেদনকারী হয়ে ৬ সেপ্টেম্বর রিটটি করেন।


