National
আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর আরও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন। দুজনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বেলায়েত হোসেন আজ সোমবার এবং কে এম রেজাউল ফিরোজ (রিন্টু) গতকাল রোববার পদত্যাগপত্র দেন
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর আরও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন। দুজনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বেলায়েত হোসেন আজ সোমবার এবং কে এম রেজাউল ফিরোজ (রিন্টু) গতকাল রোববার পদত্যাগপত্র দেন। এ নিয়ে চলতি মাসে আটজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন।
মো. বেলায়েত হোসেন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ বিকেলে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন। আর কে এম রেজাউল ফিরোজ জানান, তিনি তাঁর পদত্যাগপত্র গতকাল বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।


