National
আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, পুলিশের এমন দাবি মানছেন না শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নিতে হত্যা করা হয়েছে—পুলিশের এই ব্যাখ্যা মানতে নারাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ত
লেখক প্রতিনিধি190K বার পড়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নিতে হত্যা করা হয়েছে—পুলিশের এই ব্যাখ্যা মানতে নারাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, অপ্রতিম হত্যার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে পুলিশের তদন্তে গাফিলতি হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
অপ্রতিম হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচারের দাবিতে আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে এসব দাবি জানানো হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।


