National
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের এক ঘণ্টা সড়ক অবরোধ
ঢাকার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রামের পটিয়ার ক
লেখক প্রতিনিধি159K বার পড়া

ঢাকার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়া মডেল মসজিদের সামনে তাঁরা মহাসড়ক অবরোধ শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অবরোধ কর্মসূচিতে স্থানীয় অনেক বাসিন্দাও অংশ নেন।


