National
পাঁচ কিশোর-তরুণকে বেড়ানোর কথা বলে অপহরণ, আটকে রেখে চলে নির্যাতন
পাঁচ কিশোর-তরুণের ২ জনের বয়স ১৬, ২ জনের ১৮ এবং ১ জনের বয়স ২০ বছর। টেকনাফের মেরিন ড্রাইভে বেড়ানোর কথা বলে ১১ সেপ্টেম্বর তাঁদের অপহরণ করেন মানব পাচারকারী সদস্যরা। পাচারকারীরা সাগরপথে তাঁদের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাঠানোর
লেখক নিজস্ব প্রতিবেদক70K বার পড়া

পাঁচ কিশোর-তরুণের ২ জনের বয়স ১৬, ২ জনের ১৮ এবং ১ জনের বয়স ২০ বছর। টেকনাফের মেরিন ড্রাইভে বেড়ানোর কথা বলে ১১ সেপ্টেম্বর তাঁদের অপহরণ করেন মানব পাচারকারী সদস্যরা। পাচারকারীরা সাগরপথে তাঁদের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিলেন। উদ্দেশ্যে দফায় দফায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়। তবে অপহরণের ১০ দিন পর গতকাল রোববার তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। মুক্তি পাওয়া কিশোর–তরুণেরা অভিযোগ করেছেন, অপহরণের পর পাচারকারীরা তাঁদের আটকে রেখে নির্যাতন করেছেন।


