National
বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পটির সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় ও বাস্তবায়ন
লেখক নিজস্ব প্রতিবেদক51K বার পড়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পটির সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি লিমিটেডের (ওয়েইমিং) প্রতিনিধিরা অংশ নেন।


