National
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বিটিসিএলের শ্রমিক নিহত, আহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোর সা
লেখক নিজস্ব প্রতিবেদক49K বার পড়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইমরান (২৮)। তিনি বগুড়ার কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৫০)। তিনি বিটিসিএলের যন্ত্রপাতি বহনকারী একটি পিকআপ ভ্যানের চালক। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কাচিয়া গ্রামে।


