National
এখন একটি মাল্টা ১০০ টাকা, একটি ডাব ১৫০-২২০, কেন এত দাম
ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকার ফুটপাতের ফলের দোকানে গতকাল রোববার দুপুরে ফল কিনতে গিয়েছিলেন মো. জাহাঙ্গীর। তিনি কিনবেন মাল্টা। কারণ, তাঁর এক স্বজন ডেঙ্গুতে আক্রান্ত।
লেখক আসিফ হাওলাদার125K বার পড়া
ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর এলাকার ফুটপাতের ফলের দোকানে গতকাল রোববার দুপুরে ফল কিনতে গিয়েছিলেন মো. জাহাঙ্গীর। তিনি কিনবেন মাল্টা। কারণ, তাঁর এক স্বজন ডেঙ্গুতে আক্রান্ত।
জাহাঙ্গীরের কাছে ফল বিক্রেতা মো. বাদশাহ মাল্টার কেজি চাইছিলেন ৪৫০ টাকা। দর এক টাকাও কমানো যাবে না, তা-ও বলে দিচ্ছিলেন তিনি।
জানতে চাইলে জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ফলের দাম অস্বাভাবিক রকম বেশি। আমাদের মতো মধ্যবিত্তের নাগালের বাইরে।’
বাজার থেকে একটু বড় আকারের পাঁচটি মাল্টা কিনে দেখা গেল, এক কেজির একটু বেশি হয়েছে। এতে একেকটি মাল্টার দাম পড়েছে ১০০ টাকা।


