National
মতিউরের শিঙাড়ার টানে বদলে গেল বকুলতলার নাম
দুপুর গড়াতেই টাঙ্গাইল-আরিচা সড়কের বকুলতলা মোড়ে একের পর এক যানবাহন থামতে শুরু করে। সেখানে যাত্রীরা নেমে ভিড় করেন মতিউর রহমানের শিঙাড়ার দোকানের সামনে। কেউ পাঁচটি, কেউ ১০টি—যতটা সম্ভব শিঙাড়া কিনে আবার গন্তব্যের পথে ছুটে যান
লেখক কামনাশীষ শেখর84K বার পড়া
দুপুর গড়াতেই টাঙ্গাইল-আরিচা সড়কের বকুলতলা মোড়ে একের পর এক যানবাহন থামতে শুরু করে। সেখানে যাত্রীরা নেমে ভিড় করেন মতিউর রহমানের শিঙাড়ার দোকানের সামনে। কেউ পাঁচটি, কেউ ১০টি—যতটা সম্ভব শিঙাড়া কিনে আবার গন্তব্যের পথে ছুটে যান। এই শিঙাড়ার টানেই বদলে গেছে জায়গাটির পরিচয়ও।
মতিউরের তৈরি এই শিঙাড়ার সুনাম আশপাশের এলাকা ও দূরদূরান্তেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের কাছে তাই বকুলতলার এই মোড় এখন ‘শিঙাড়ার মোড়’ নামেই পরিচিত।
মতিউরের তৈরি এই শিঙাড়ার সুনাম আশপাশের এলাকা ও দূরদূরান্তেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের কাছে তাই বকুলতলার এই মোড় এখন ‘শিঙাড়ার মোড়’ নামেই পরিচিত।
দোকানটি টাঙ্গাইল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে বকুলতলা মোড়ে। বিভিন্ন এলাকা থেকে মানুষ এই দোকানে এসে প্রতিদিন লাইন ধরে শিঙাড়া কেনেন।


