National
কেশবপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মারামারি, আহত ৫
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্
লেখক যশোর অফিস161K বার পড়া

যশোরের কেশবপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সাংবাদিকদের এক পক্ষের অভিযোগ, বিএনপির পদধারী নেতাসহ কয়েকজনের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা প্রেসক্লাবে ঢুকে ‘মব সৃষ্টি’ করে প্রেসক্লাবের দখল নিয়েছেন। তবে বিএনপিপন্থী সাংবাদিকদের ভাষ্য, ‘প্রেসক্লাব সাংবাদিকদের জায়গা। সাংবাদিকেরাই দখলে নিয়েছেন। বহিরাগত কেউ ছিলেন না।’


