ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও পাঁচ-ছয়টি গাড়িতে আগুন ধরে যায়।
আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী। অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।