National
আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী রেলওয়ে স্টেশনের আনসার সদস্য ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ১১টার দিকে
লেখক প্রতিনিধি55K বার পড়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী রেলওয়ে স্টেশনের আনসার সদস্য ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া রাত পৗেনে ১২টার দিকে তাঁরা রেলস্টেশন কার্যালয়ে গিয়ে জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করেন। রাত পৌনে একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল।


