National
ওসির কক্ষে ঢোকা নিয়ে বিএনপি নেতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা, পরে ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুর
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢোকাকে কেন্দ্র করে বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়েছে। রোববার রাতে এ ঘটনার পর ওই নেতা ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে থানার দিকে যাওয়ার সময় প্রধান ফটক ও
লেখক নিজস্ব প্রতিবেদক118K বার পড়া
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ঢোকাকে কেন্দ্র করে বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়েছে। রোববার রাতে এ ঘটনার পর ওই নেতা ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে থানার দিকে যাওয়ার সময় প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই বিএনপি নেতার নাম আরিফ রব্বানী ওরফে টুটুল। তিনি মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার ঈশ্বরগ্রাম এলাকায়।


