National
র্যাব বিলুপ্তির পর তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার
র্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি গঠন হওয়ার পর তারা তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় এসআরবি তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন ধরনের
লেখক বিশেষ প্রতিবেদক180K বার পড়া

র্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি গঠন হওয়ার পর তারা তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় এসআরবি তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে। গত বুধবার থেকে গত শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
এসআরবির (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলা, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামিরা রয়েছেন। এ ছাড়া অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকার কারবার, জুয়া খেলা, চোরাচালানি ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিরাও গ্রেপ্তার হয়েছেন।


