National
গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমথ সরকার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার দয়াগ
লেখক নিজস্ব প্রতিবেদক81K বার পড়া

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমথ সরকার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


