National
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির মামলায় জামিনের দুই দিন পর আদেশ বাতিল
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত। জামিন আদেশের দুই দিন পর রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকী
লেখক নিজস্ব প্রতিবেদক138K বার পড়া

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত। জামিন আদেশের দুই দিন পর রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিবের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিল করে আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার এই আসামিকে ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জামিন দিয়েছিলেন আদালত। আজ শুনি জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।’ এর আগে গত মাসে এ মামলায় আরও দুই আসামি জামিন পেয়েছেন। রঞ্জন চন্দ্র এখনো কারামুক্ত হননি।


