National
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮ জন বহিষ্কার, ১ জনকে শোকজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সংগঠনের আট নেতা-কর্মীকে বহিষ্কার এবং এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর
লেখক প্রতিনিধি155K বার পড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সংগঠনের আট নেতা-কর্মীকে বহিষ্কার এবং এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান এবং কর্মী কাব্য সাহাকে বহিষ্কার করা হয়েছে।