National
ইনু নিজে হত্যা করেননি বা বাহিনী নিয়ন্ত্রণ করেননি, তবে দমন–পীড়নে নৈতিক সমর্থন দিয়েছেন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে কাউকে হত্যা করেছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করেননি। তবে জুলাই গণ–অভ্যুত্থানের
লেখক নিজস্ব প্রতিবেদক61K বার পড়া

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে কাউকে হত্যা করেছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করেননি। তবে জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি সচেতনভাবে সহিংস দমন–পীড়নমূলক অভিযানে রাজনৈতিক বৈধতা ও নৈতিক সমর্থন দিয়েছেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। তাতে এসব বিষয় উল্লেখ রয়েছে। পূর্ণাঙ্গ রায়টি ৫০০ পৃষ্ঠার।


