National
‘মিট আপ’ গ্রুপের মাধ্যমে উগ্রবাদে সক্রিয় ১২ জনের রিমান্ড: সিটিটিসি
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে পৃথকভাবে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ১২ জ
লেখক নিজস্ব প্রতিবেদক191K বার পড়া

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে পৃথকভাবে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ১২ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আজ শনিবার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


