National
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন ভাতা বাড়ল, কোন ভাতা কমল
দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের
লেখক বিশেষ প্রতিবেদক66K বার পড়া

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের বিধানের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার হারও পরিবর্তন করা হয়েছে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।


