বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘কৃষকের কাছে সার নেই, পেটে ভাত নেই, যুবকের কাজ নেই, বাড়িতে কোনো নিরাপত্তা নেই, ব্যাংকে টাকা নেই; অথচ একদল শুধু “খাই খাই” জিকিরে ব্যস্ত।’
শনিবার ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে অংশ নিয়ে বগুড়ার শেরপুরে এক পথসভায় শফিকুর রহমান এ কথা বলেন। বিকেল পৌনে চারটায় শেরপুরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা হয়। আজ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়।