National
বিরোধী দল ক্ষমতা পরিবর্তনের ‘শর্টকাট’ খুঁজছেন: এমরান সালেহ
লংমার্চকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাদের বক্তব্যকে উসকানিমূলক, অসহিষ্ণু ও দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, অপরিপক্ব নেতাদের পক্ষেই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ব
লেখক নিজস্ব প্রতিবেদক151K বার পড়া

লংমার্চকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাদের বক্তব্যকে উসকানিমূলক, অসহিষ্ণু ও দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, অপরিপক্ব নেতাদের পক্ষেই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া সম্ভব। এসব কর্মকাণ্ড প্রমাণ করে, গণতান্ত্রিক রাজনীতির বদলে তাঁরা ক্ষমতা পরিবর্তনের ‘শর্টকাট’ খুঁজছেন।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সাত মাস বয়সী সরকারপ্রধানকে ‘হেলিকপ্টারে পালানোর’ কথা বলা কিংবা ‘পদত্যাগের’ হুমকি দেওয়ার অর্থ গণতান্ত্রিক ব্যবস্থা ও জনগণের ভোটের রায়কে অবজ্ঞা ও অস্বীকার করা। একই সঙ্গে এসব কর্মকাণ্ড তাঁদের ষড়যন্ত্রমূলক রাজনীতির বহিঃপ্রকাশ।


