গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁর নাম মো. বাহাদুর মিয়া (৩৫)। গতকাল শুক্রবার নগরের আকবর শাহ থানার ফয়’স লেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার এসআরবি-৭, চট্টগ্রামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসআরবি জানায়, বাহাদুর মিয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়। তিনি একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট তিনি কারাগার থেকে পালিয়ে যান। এর পর থেকে পলাতক ছিলেন তিনি।