National
‘বাবা আমার মোটিভেশনাল স্পিকার, নতুন নতুন স্বপ্ন দেখান মা’
‘৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ। এখন আমার চোখে মা-বাবার মুখ ভাসছে। এ অর্জনের পেছন তাঁদের অবদান সবচেয়ে বেশি। বাবা প্রতিদিন আমাকে প্রেরণা দেন। তিনি আমার মোটিভেশনাল স্পিকার, মা প্রতিদিন নতুন ন
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

‘৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ। এখন আমার চোখে মা-বাবার মুখ ভাসছে। এ অর্জনের পেছন তাঁদের অবদান সবচেয়ে বেশি। বাবা প্রতিদিন আমাকে প্রেরণা দেন। তিনি আমার মোটিভেশনাল স্পিকার, মা প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখান। ছোট্ট অর্জনে এত বড় সম্মান পাচ্ছি। ধন্যবাদ, প্রথম আলো; ধন্যবাদ, শিখো।’
আজ শনিবার সুনামগঞ্জে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে নাদিয়া বেগম। সুনামগঞ্জ পৌর শহরের হাছন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাদিয়া বেগম এসেছিল জেলার ছাতক উপজেলা থেকে। সে ছাতকের মঈনপুর উচ্চবিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে।


