National
এতিম পরিচয়ে হোটেলে চাকরি, যেভাবে মালিকের ১৫ মাসের শিশুকে অপহরণ করে কিশোর
নিজেকে এতিম পরিচয় দিয়ে একটি খাবার হোটেলে চাকরি নিয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোর। সেখানে কাজ নেওয়ার ১৫ দিনের মাথায় হোটেলমালিকের ১৫ মাস বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, নিঃসন্তান মামা-মামির কাছে তুলে
লেখক নিজস্ব প্রতিবেদক69K বার পড়া

নিজেকে এতিম পরিচয় দিয়ে একটি খাবার হোটেলে চাকরি নিয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোর। সেখানে কাজ নেওয়ার ১৫ দিনের মাথায় হোটেলমালিকের ১৫ মাস বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, নিঃসন্তান মামা-মামির কাছে তুলে দেওয়ার বিনিময়ে টাকা পাওয়ার আশায় শিশুটিকে নিয়ে যায় ওই কিশোর।
গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাসার কাজে ব্যস্ত থাকার সুযোগে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে যায় সে। পরে শিশুটিকে তার মামা-মামির কাছে তুলে দেওয়া হয়। খবর পেয়ে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কিশোর ও তার মামা-মামিকে গ্রেপ্তার করা হয়েছে।


