National
খাটের ওপর পড়ে ছিল স্ত্রী-সন্তানের নিথর দেহ, ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ
মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রাম থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
লেখক প্রতিনিধি121K বার পড়া

মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রাম থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহত তিনজন হলেন বারাহী জান্নাকান্দি গ্রামের আকরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও তাঁদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মাথায় ইট দিয়ে আগাত করে এবং শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মো. মনির হোসেন, ওসি, মানিকগঞ্জ সদর থানা


