National
ভারতে কারাভোগ শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পাঁচ বাংলাদেশি
ভারতে কারাভোগ শেষে একই দিনে কুড়িগ্রামের দুটি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে এক নারীসহ তিনজন এবং রৌমারী সীমান্ত দিয়ে দুজন দেশে ফেরেন। গতকাল শুক্রবার তাঁদের বর্ডার গার্ড বা
লেখক প্রতিনিধি83K বার পড়া

ভারতে কারাভোগ শেষে একই দিনে কুড়িগ্রামের দুটি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে এক নারীসহ তিনজন এবং রৌমারী সীমান্ত দিয়ে দুজন দেশে ফেরেন। গতকাল শুক্রবার তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকে বিজিবির সোনাহাট বিওপির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।


