National
একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরাল
ছুরি হাতে দুই ছিনতাইকারী। একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে একে একে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন তাঁরা। তবে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করতে পারছিলেন না ছিনতাইকারীরা। একপর্যায়ে তা বের করতে ছু
লেখক নিজস্ব প্রতিবেদক105K বার পড়া

ছুরি হাতে দুই ছিনতাইকারী। একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে একে একে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন তাঁরা। তবে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করতে পারছিলেন না ছিনতাইকারীরা। একপর্যায়ে তা বের করতে ছুরি দিয়ে যাত্রীর পকেট কাটতে দেখা যায় ছিনতাইকারীদের একজনকে। তখন অপরজন যাত্রীর দিকে ছুরি ধরে ছিলেন।
এমনই ঘটনার একটি ভিডিও আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।


