National
আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ আজ শনিবার। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লংমার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—
লেখক নিজস্ব প্রতিবেদক71K বার পড়া

আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ আজ শনিবার। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লংমার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এই জোট।
জোটের নেতারা বলছেন, চট্টগ্রামমুখী লংমার্চের তুলনায় রংপুরমুখী কর্মসূচিতে আরও বেশি মানুষের সাড়া পাওয়া যাবে। রংপুর জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন তাঁরা। ঢাকা থেকে শুরু হওয়া গাড়িবহরে পথে বিভিন্ন জেলা থেকে গাড়ি যুক্ত হয়ে সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে জোটের নেতারা জানিয়েছেন।


