National
মুঠোফোন ছেড়ে মাঠে, ২০০ কিশোরের জন্য ফুটবল প্রশিক্ষণ
মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যন্ত্রের (ডিজিটাল ডিভাইস) আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর স
লেখক নিজস্ব প্রতিবেদক195K বার পড়া

মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যন্ত্রের (ডিজিটাল ডিভাইস) আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, এই ক্যাম্পে উত্তরা ১২ নম্বর সেক্টর ছাড়াও আশপাশের বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নিচ্ছে। এসব শিশু-কিশোরের বয়স ৮ থেকে ১৪ বছর। আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার এই ক্যাম্প চলবে।


