Money
নতুন নিয়মের ফাঁদে মোটরসাইকেলের চালান আটকা
মোটরসাইকেলের ভেঁপু বা হর্নের শব্দমাত্রায় নতুন নিয়মে জটিলতায় পড়েছে দেশের মোটরসাইকেল খাত। আমদানি নীতিমালায় নতুন নিয়ম যুক্ত করার ফলে মোটরসাইকেলের যন্ত্রাংশের কয়েকটি চালান বন্দরে আটকা পড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তি
লেখক নিজস্ব প্রতিবেদক35K বার পড়া
মোটরসাইকেলের ভেঁপু বা হর্নের শব্দমাত্রায় নতুন নিয়মে জটিলতায় পড়েছে দেশের মোটরসাইকেল খাত। আমদানি নীতিমালায় নতুন নিয়ম যুক্ত করার ফলে মোটরসাইকেলের যন্ত্রাংশের কয়েকটি চালান বন্দরে আটকা পড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ দুই বা তিন চাকার হালকা যানের হর্নের সর্বোচ্চ অনুমোদিত শব্দমাত্রা ৮৫ ডেসিবেল নির্ধারণ করেছে সরকার। মাঝারি যানের জন্য ৯০ ডেসিবেল এবং ভারী যানের জন্য ১০০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে।
বিধিমালাটি গত বছর ২৪ নভেম্বর জারি করা হয়। দেশে শব্দদূষণ ঠেকানোর জন্য পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর সূত্র।


