Money
কত ক্যারেটের সোনার অলংকার কেনা লাভজনক, ঝুঁকি কোথায়
সোনা এখন লাখ টাকার ধাতু। শুধু লাখ টাকা বললে একটু ভুলই হবে, তার কারণ বর্তমানে সোনার ভরি সোয়া দুই লাখ টাকার বেশি। দাম বেশি হওয়ায় মান নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন—কত ক্যারেটের সোনার গয়না কিনলে লাভজনক হবে, কোথা থ
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

সোনা এখন লাখ টাকার ধাতু। শুধু লাখ টাকা বললে একটু ভুলই হবে, তার কারণ বর্তমানে সোনার ভরি সোয়া দুই লাখ টাকার বেশি। দাম বেশি হওয়ায় মান নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন—কত ক্যারেটের সোনার গয়না কিনলে লাভজনক হবে, কোথা থেকে কিনলে ঠকবেন না ইত্যাদি।
বাংলাদেশ যে বছর স্বাধীন হয়, সে বছর সোনার ভরি ছিল ১৭০ টাকা। তারপর ৫৫ বছরে সোনার দাম ১ হাজার ৩৭০ গুণ বেড়েছে। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। যদিও বর্তমানে দাম কিছুটা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।


