Money
রাজধানীতে এশিয়ান পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, অংশ নিচ্ছে দেশ–বিদেশের ২০০ প্রতিষ্ঠান
দেশ ও বিদেশ ভ্রমণের নানা সুযোগ-সুবিধা ও অফার নিয়ে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ মেলা শুরু হবে, চ
লেখক নিজস্ব প্রতিবেদক33K বার পড়া

দেশ ও বিদেশ ভ্রমণের নানা সুযোগ-সুবিধা ও অফার নিয়ে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ)। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ মেলা শুরু হবে, চলবে শনিবার পর্যন্ত।
আজ সোমবার রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।


