Money
বিদেশে সম্পদ পাচারকারীর জব্দ ব্যাংক হিসাব থেকে কর আদায়ের উদ্যোগ
বিদেশে পাচার হওয়া সম্পদের বিপরীতে আদালতের আদেশে জব্দ (ফ্রিজ) বা ক্রোক করা (অ্যাটাচমেন্ট) ব্যাংক হিসাব থেকে সরকারের পাওনা শুল্ক ও কর আদায়ে করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। অ্যাটর্নি জেনারেলকে আহ্বা
লেখক নিজস্ব প্রতিবেদক30K বার পড়া

বিদেশে পাচার হওয়া সম্পদের বিপরীতে আদালতের আদেশে জব্দ (ফ্রিজ) বা ক্রোক করা (অ্যাটাচমেন্ট) ব্যাংক হিসাব থেকে সরকারের পাওনা শুল্ক ও কর আদায়ে করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। অ্যাটর্নি জেনারেলকে আহ্বায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটির সদস্যসচিব করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালককে।


