Money
বিনিয়োগ বাড়াতে দুই বছরের জ্বালানি পথনকশা চান মার্কিন ব্যবসায়ীরা
দেশে বিনিয়োগ বাড়াতে আগামী দুই বছরের জন্য জ্বালানিবিষয়ক সুস্পষ্ট পথনকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন দেশে কাজ করা মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, এই পথনকশায় প্রতি ছয় মাসে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পা
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

দেশে বিনিয়োগ বাড়াতে আগামী দুই বছরের জন্য জ্বালানিবিষয়ক সুস্পষ্ট পথনকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন দেশে কাজ করা মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, এই পথনকশায় প্রতি ছয় মাসে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, মেধাস্বত্বের সুরক্ষা ও সাইবার নিরাপত্তায় মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা। বলেছেন, কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্ব দিতে হবে।
গত শনিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে এ কথা জানান অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।


