Money
এবার এক লাখ কোটির আমানতের ক্লাবে যুক্ত ব্র্যাক ব্যাংক
দেশের ব্যাংক খাতে এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক ছাড়িয়ে যাওয়া ব্যাংকের তালিকায় এবার যুক্ত হয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। চলতি মাসে ব্যাংকটির আমানত প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের রাষ্ট্রমালিকানাধী
লেখক সানাউল্লাহ সাকিব21K বার পড়া

দেশের ব্যাংক খাতে এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক ছাড়িয়ে যাওয়া ব্যাংকের তালিকায় এবার যুক্ত হয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। চলতি মাসে ব্যাংকটির আমানত প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের ব্যাংকের মধ্যে ৬ষ্ঠ ব্যাংক হিসেবে এই মাইলফলক স্পর্শ করল ব্র্যাক ব্যাংক।
এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এরপর ২০২০ সালের জুনে বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসেবে এই ক্লাবে প্রবেশ করে ইসলামী ব্যাংক। ২০২১ সালে এ তালিকায় যুক্ত হয় রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ও জনতা ব্যাংক। গত জুলাইয়ে বেসরকারি খাতের পূবালী ব্যাংকের আমানত এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। এই পাঁচ ব্যাংকের সঙ্গে এখন নতুন করে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক। তাতে দেশের ২০ লাখ কোটি টাকা আমানতের ৪০ শতাংশই এখন এই ৬টি ব্যাংকের হাতে।


