রাজধানীর গুলশানে নতুন শাখা চালু করেছে মডেস্ট ফ্যাশন হাউস ‘আবায়া অ্যান্ড গাউন’। গুলশান-১–এ অবস্থিত পুলিশ প্লাজায় চালু হওয়া নতুন এই বিক্রয়কেন্দ্রে আবায়া, হিজাব, বোরকা, গাউন ও কেপসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে।
সম্প্রতি গুলশান শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অভিজাত শ্রেণির ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে পুলিশ প্লাজার শোরুমে আভিজাত্যপূর্ণ ও প্রিমিয়াম নকশার পোশাক প্রস্তুত রাখা হয়েছে।