Money
বড় দরপতনে ডিএসইএক্স সূচক ৫,৫০০-এর নিচে
বড় দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক11K বার পড়া

বড় দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।
শেয়ারবাজারে সূচকের সাড়ে পাঁচ হাজার পয়েন্টকে মনস্তাত্ত্বিক সীমা হিসেবে বিবেচনা করা হয়। ফলে সূচক এই সীমার নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার ঘাটতি দেখা দিয়েছে।
সপ্তাহের প্রথম দিনে আজ রোববার ঢাকার বাজারে বড় ধরনের দরপতন হয়। তাতে দিন শেষে ডিএসইএক্স সূচকটি ৯৭ পয়েন্ট বা পৌনে দুই শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৪১৯ পয়েন্টে। গত প্রায় সাড়ে তিন মাসের মধ্যে এটি ডিএসইএক্স সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত ২ জুন ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ৪০৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।


