Money
শেয়ারবাজারে ৫০০ কোটি টাকার কোম্পানি আসতে পারবে সরাসরি
বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, ব্যবস
লেখক নিজস্ব প্রতিবেদক24K বার পড়া

বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, ব্যবসা শুরু, সম্প্রসারণ, পুনর্গঠন ও পরিচালনার জন্য উদ্যোক্তারা অর্থবাজার ও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেন। তবে ব্যবসায়ের টেকসই উন্নয়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা বেশি কার্যকর। তালিকাভুক্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা থাকায় অনেকে অর্থবাজার থেকে অর্থ সংগ্রহ করেন। এতে পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গতিশীলতা আসে না এবং ব্যবসায়ের টেকসই প্রসারও বাধাগ্রস্ত হয়।


