Money
বেনাপোল বন্দর দিয়ে টানা তিন বছর কমছে ভারত-বাংলাদেশ বাণিজ্য
দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্য টানা তিন অর্থবছর ধরে কমছে। বিশেষ করে গত অর্থবছরে রপ্তানিতে বড় ধস নেমেছে।
লেখক মনিরুল ইসলাম11K বার পড়া

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্য টানা তিন অর্থবছর ধরে কমছে। বিশেষ করে গত অর্থবছরে রপ্তানিতে বড় ধস নেমেছে।
এক বছরের ব্যবধানে ভারতে রপ্তানি পণ্যের পরিমাণ কমেছে ৫৩ শতাংশ এবং রপ্তানি মূল্য কমেছে ৬৯ শতাংশ। একই সময়ে আমদানিও কমেছে। এর প্রভাব পড়েছে বন্দরের রাজস্ব আদায়েও।
শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিও ধারাবাহিকভাবে কমছে। গত তিন অর্থবছরে (২০২৩-২৪ থেকে ২০২৫-২৬) এ বন্দর দিয়ে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা।


