Money
ডিজিটাল বিজ্ঞাপনে এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) বিজ্ঞাপন কেনার প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি প্রচলিত ডিজিটাল বিজ্ঞাপনের খরচ কমিয়ে সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে সাহায্য করবে।
লেখক বাণিজ্য ডেস্ক13K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) বিজ্ঞাপন কেনার প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি প্রচলিত ডিজিটাল বিজ্ঞাপনের খরচ কমিয়ে সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে সাহায্য করবে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘ডিসেলস’-এর অধীনে অ্যাডজোইক কাজ করবে। একই অনুষ্ঠানে বিক্রি বাড়ানো এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহজ করতে ‘আম্ব্রেলাএক্স’ নামের আরেকটি প্ল্যাটফর্মকে অ্যাডজোইকের সঙ্গে যুক্ত করার কথা জানানো হয়।


