কোনো বিনিয়োগকারী নিজে বিনিয়োগের প্রস্তাব দিলে দরপত্রে বাড়তি নম্বর।

সম্পদ বিক্রি বা হস্তান্তর থেকে পাওয়া অর্থে বকেয়া পরিশোধ করা হবে।

সরকারি যেসব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমানে রুগ্ণ কিংবা অচল হয়ে পড়েছে, সেগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য খসড়া নীতিমালা তৈরি করেছে নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রস্তাবিত এই নীতিমালার ওপর অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।