Money
নওগাঁয় আরও কমেছে চাল ও ধানের দাম, তবে ধানের দামে হতাশ কৃষক
দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় ধান ও চালের দাম কমেছে। চালের দাম কমায় ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও ধানের দাম কমে যাওয়ায় কৃষকের হতাশা বেড়েছে। এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর বাজারে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্র
লেখক প্রতিনিধি27K বার পড়া

দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় ধান ও চালের দাম কমেছে। চালের দাম কমায় ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও ধানের দাম কমে যাওয়ায় কৃষকের হতাশা বেড়েছে। এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁর বাজারে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি এক থেকে দুই টাকা পর্যন্ত কমেছে। আর আউশ ধানের দাম এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি কমেছে ৫০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, মোকামে চালের পাইকারি বেচাকেনা কমে গেছে। এ কারণে গুদামেও চালের মজুত বাড়ছে। তাই চালের দামও কিছুটা কমে গেছে। স্থানীয়ভাবে চালের চাহিদা কমে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে ‘পুশিং সেল বা অনুরোধে বিক্রি’ করা হচ্ছে। এ জন্য দাম কমিয়ে চাল বিক্রির চেষ্টা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।


