কিছু খাদ্যপণ্যে স্বাস্থ্যঝুঁকির সতর্কতামূলক লেবেল ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত। এ নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। একই ব্র্যান্ডের তুলনামূলক পুষ্টিকর সংস্করণ বিশ্বের অন্য বাজারে বিক্রি হলেও ভারত কীভাবে সস্তা প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারতে পারিবারিক আয় বৈশ্বিক গড়ের তুলনায় অনেক কম। ফলে নেসলে মালিকানাধীন ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস এবং কোকাকোলা কোম্পানির থামস আপের মতো সস্তা খাবারের বড় ভোক্তা ভারতীয়রা। এর ফলে বড় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিশাল একটি বাজার পেয়েছে। একই সঙ্গে অন্য অনেক দেশে তারা যেসব খাদ্যমান অনুসরণ করে, ভারতে সেগুলো প্রয়োগের চাপও তুলনামূলক কম ছিল। তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে।