Money
একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল
সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এখন পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত ৪ শতাংশ
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া
সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এখন পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ব্যাংকের ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়।


