Money
কুয়েতে উপহারের সেই গলদা চিংড়ি ও রুপচাঁদার ক্রেতা পাওয়া যায়নি, আবার নিলামে ১৫ টন
কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য গত এপ্রিল মাসে উচ্চমানসম্পন্ন বড় আকারের মোট ২০ টন মাছ কিনেছিল সরকার। ফ্লাইট-সংক্রান্ত জটিলতায় এ মাছ কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ছিল ১০ টন গলদা চিংড়ি, ৫ টন রুপচাঁদা ও ৫ টন বা
লেখক বিশেষ প্রতিনিধি42K বার পড়া

কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য গত এপ্রিল মাসে উচ্চমানসম্পন্ন বড় আকারের মোট ২০ টন মাছ কিনেছিল সরকার। ফ্লাইট-সংক্রান্ত জটিলতায় এ মাছ কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ছিল ১০ টন গলদা চিংড়ি, ৫ টন রুপচাঁদা ও ৫ টন বাগদা চিংড়ি।
দেশের বাজারে এ মাছ বিক্রি করতে গত মাসে নিলাম ডাকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পুরোপুরি সাড়া পায়নি সংস্থাটি। নিলামে অংশ নিয়ে খুলনার একটি প্রতিষ্ঠান ৫ টন বাগদা চিংড়ি কিনে নিয়েছে। এখনো রয়ে গেছে ১০ টন গলদা চিংড়ি ও ৫ টন রুপচাঁদা।


